Bikrampur Tongibari College

লগইন

Bikrampur Tongibari Government Degree College

বিক্রমপুর টংগিবাড়ী সরকারি ডিগ্রি কলেজ

Home / অধ্যক্ষের বাণী

অধ্যক্ষের বাণী

এম. এ. আউয়াল ফেরদৌস

অধ্যাপক (প্রাণিবিদ্যা )

মোবাইল: ০১৯১৩৪৭১২১৪

ইমেইল: awalfairdows968@gmail.com

বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় বিক্রমপুর টংগিবাড়ী সরকারি ডিগ্রি কলেজ এক অনন্য ও পথিকৃৎ প্রতিষ্ঠান। দীর্ঘ পথ পরিক্রমায় জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। জাতির আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। দেশের অনেক মেধাবী শিক্ষক যেমন প্রতিষ্ঠানটি আলোকিত করেছেন, তেমনি এখানকার শিক্ষার্থীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। নানা সীমাবদ্ধতার মধ্যেও বিক্রমপুর টংগিবাড়ী সরকারি ডিগ্রি কলেজ তার গৌরবের উত্তরাধিকার বহন করে চলছে। গৌরবময় ঐতিহ্যের ধারায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে তার কাজ করে চলছে।

বিক্রমপুর টংগিবাড়ী সরকারি ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নোটিশ

গুরুত্বপূর্ণ লিংক

Scroll to Top